ক্যাপশন নিউজ

 

অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখতের সভাপতিত্বে গতকাল বুধবার অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা পর্ষদের ৬৯তম সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এ সভায় পরিচালক মাহমুদা বেগম, মোহম্মদ শামস্-উল ইসলাম, সিইও আহমদ ইয়ূসুফ আব্বাস অংশ নেন

০০০

প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনার আওতায় ৩০ হাজার কোটি টাকার ঋণ বিনিয়োগ সুবিধার মধ্যে বাংলাদেশ ব্যাংকের অংশ থেকে অর্থ সংগ্রহের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ওয়ান ব্যাংকের এমডি এম ফখরুল আলম ও বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশনের ইডি মো. মাসুদ বিশ্বাস চুক্তিতে সই করেন