বিএসইসির নতুন চেয়ারম্যানের
g ইত্তেফাক রিপোর্ট
বাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারে নতুন নতুন পণ্য চালু করতে সকল পক্ষকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে চান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান। এজন্য ডিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে শিগিগরই বৈঠক করবেন তিনি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম চেয়ারম্যান হিসেবে যোগদান করায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক অভিনন্দন জানাতে গেলে এসব কথা বলেন। এ সময় তারা পুঁজিবাজার উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অভিনন্দন বার্তায় ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, দেশের শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজার অংশীদারিত্ব হিসেবে কাজ করবে। যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আরো বেশি উত্সাহিত করবে।