করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সুবিধাবঞ্চিত পরিবার ও প্রথম সারির যোদ্ধাদের হাইজিন পণ্য, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং অন্যান্য মেডিক্যাল কিট প্রদান করবে ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ। বাংলাদেশ স্কাউটস এবং ব্র্যাকের সহায়তায় দেশের বিভিন্ন প্রান্তের গ্রামীণ সুবিধাবঞ্চিত পরিবার ও স্বাস্থ্যকর্মীদের কাছে এই অনুদান পৌঁছে দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের আওতায় বিশ্বের বৃহত্তম উন্নয়নমূলক সংস্থা ব্র্যাকের সহযোগিতায় ৫০ হাজার সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারকে ডেটল সাবান ও হারপিক বিতরণ করা হবে। এছাড়া ব্র্যাকের মাধ্যমে প্রায় ৫০০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।—প্রেস বিজ্ঞপ্তি