বলটাকেই আসলে বিপজ্জনক মনে করা হচ্ছে। লালা, থুথু লেগে যাওয়ার ভয় বলে। আর সেখান থেকে সংক্রমণও ছড়াতে পারে। তাই আইসিসি বলে লালা লাগাতে নিষেধ করেছে। এই অবস্থায় বিকল্প ভাবছে অস্ট্রেলিয়া। তারা বলছে, খেলার মাঝে মাঝে বলকে জীবাণুমুক্ত করে নেওয়া যেতে পারে।
অস্ট্রেলিয়া সরকার ইতিমধ্যে একটা নির্দেশনা জারি করেছে। তাতে বলা হয়েছে খেলা ফিরলে কোনো খেলাতে ঘাম ও লালার ব্যবহার করা যাবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিজ্ঞান ও ওষুধ বিভাগের প্রধান অ্যালেক্স কুন্তোরিস তাই বলেছেন, তারা হয়তো বল জীবাণুমুক্ত করার কথা ভাববেন। কুন্তোসি বলেছেন, ‘বলকে জীবাণুমুক্ত করাটা চিন্তায় আছে। আমরা অবশ্য এখনও জানি না যে, এতে বলের ওপর কি প্রভাব ফেলবে। বল চামড়ার তৈরি। আর এতে অনেক ছোটো ছোটো গর্ত ও বাঁক আছে। ফলে এটা জীবাণুমুক্ত করা কঠিন হবে।’