ঈদের আগেই সাড়ে ১২ লাখ শিক্ষার্থীপাচ্ছে উপবৃত্তির টাকা

ইত্তেফাক রিপোর্ট

ঈদের আগেই সাড়ে ১২ লাখ শিক্ষার্থী তাদের উপবৃত্তির টাকা পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক গতকালই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এসপিএফএমএসপি, অগ্রণী ব্যাংক ও বিকাশের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সমন্বিত উপবৃত্তির আওতায় জিটুপি-এর মাধ্যমে ১২ লাখ ৫৯ হাজার ১০০ শিক্ষার্থীর কাছে জুলাই থেকে ডিসেম্বর ২০১৯-এর উপবৃত্তির টাকা প্রদানের কার্যক্রম গতকাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।