জেলার পবা উপজেলার হরিপুর টেংরামারি গ্রামে ছতেরা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের স্বামী ও ছেলে তারাবির নামাজ পড়তে গেলে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি ঐ গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। এ ঘটনায় গতকাল বুধবার নগরীর দামকুড়া থানা পুলিশ প্রতিবেশী সরেন আলী ও তার ভাবি সাথী খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্বামী আনিসুর রহমান অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।