নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাতে তাদের ফলাফল পজিটিভ আসে।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু শফি মাহমুদ জানান, উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার গ্রামের এক ব্যক্তি কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছে। অপরদিকে বড়ভিটা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আরেক ব্যক্তির শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। পরে ১৭ মে ওই দুজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হলে বুধবার তাদের করোনা পজিটিভ আসে।
ইত্তেফাক/এমআরএম