আম্ফানের আঘাতে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিষখালি নদীর পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে কাঠালিয়া, আউরা, জয়খালী, চিংড়াখালী, বড় কাঠালিয়া, আওরাবুনিয়া, রগুয়ারচরসহ অন্তত ২০টি গ্রাম। বিষখালী নদীর পানি ৭ থেকে ৮ ফুট বেড়ে অনেক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ বহু স্থাপনা ভেঙে গেছে। উপড়ে গেছে বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি।

জানা গেছে, অনেক গ্রামের কাচা রাস্তা পানির তোড়ে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জোয়ারের পানি ঘর বাড়িতে ঢুকে পড়ায় বিষখালী নদীর তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।  এদিকে আশ্রয় কেন্দ্রগুলোর লোকজন বাড়ি ফেরা শুরু করেছেন। 

উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে আগত লোকদের খোঁজ খবর নেওয়াসহ শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এসি