মুন্সীগঞ্জে ম্যাজিস্ট্রেটসহ নতুন ২৮ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জে বৃহস্পতিবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৪৮৮। বৃহস্পতিবার আরও ১০জন করোনা জয় করেছেন। এই নিয়ে জেলায় করোনা জয়ী ১০০। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজন সদরের মালিপাথরের আব্দুল হালিম (৬৫) ও চরকিশোরগঞ্জের আব্দুল কাদের (৬০) করোনা শনাক্ত হয়েছে। তাই জেলায় এখন মৃতের সংখ্যা ১৬।

নতুন শনাক্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৬, শ্রীনগর উপজেলায় ৭, সিরাজদিখানে ৩ ও গজারিয়ায় ২জন। তবে লৌহজং এবং টঙ্গীবাড়ি উপজেলায় এই রিপোর্টে নতুন কারও করোনা শনাক্ত হয়নি। বৃহস্পতিবার ১৯ ও ২০ মে তারিখের পাঠানো নমুনার ১৪৪ জনের রিপোর্ট পাওয়া যায়। এই নিয়ে মুন্সীগঞ্জে ২৮৪৫ জনের রিপোর্ট পাওয়া গেলো। এ পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ২৮৪৫টি।

ইত্তেফাক/আরকেজি