তানোরে আরও দুইজনের করোনা শনাক্ত

তানোরে ঢাকা ফেরত আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে তানোর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬জনে। 

জানা যায়, তানোরে নতুন করে করোনা আক্রান্ত দুইজন ঢাকা ফেরত। এদের মধ্যে একজন পোশাককর্মী (১৮) ও অপরজন ঢাকাতে বাসায় কাজ করেন এক নারী (৩০)। তারা দুজনই তানোর পৌর এলাকার বেলপুকুর গ্রামের বাসিন্দা।

গত কয়েকদিন আগে তারা ঢাকা থেকে বাড়িতে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার (২১ মে) তাদের রির্পোট পজেটিভ আসে।

ইউএনও সুশান্ত কুমার মাহাতো জানান, আমি রাজশাহীতে মিটিং এ আছি। সেখান থেকে এসে করোনায় শনাক্ত ওই দুইজনের বাড়ি লকডাউন করা হবে। এনিয়ে তানোর উপজেলায় করোনা আক্রান্ত হলো ৬জন আর রাজশাহীতে মোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩১ জন।


ইত্তেফাক/আরকেজি