বিনোদন রিপোর্ট
সামনে সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ঈদ। এত প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। চ্যানেল আইয়ের ঈদ স্পেশালে দেখানো হবে আফজাল হোসেন ও অপি করিম অভিনীত ৮ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রেখা’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের দিন থেকে শুরু করে ঈদুল ফিতরের অষ্টম দিন পর্যন্ত। প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।