নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর নিয়ামতপুর থেকে পাঠানো করোনা ভাইরাসের তিন জনের পরীক্ষার রিপোর্ট করোনামুক্ত এসেছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান রহিমা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক আবু হেনা এবং উপজেলা পাড়ইল ইউনিয়নের ধাঐল গ্রামের আনসারুল হক রয়েছেন। তারা হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিত্সা নিয়ে করোনাকে জয় করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পরীক্ষার পর তিন জনের রেজাল্ট এসেছে। তারা সবাই নেগেটিভ। তিনি আরো জানান, তাদের বুধবার আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হয়।