উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় ১৫০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ও চিকিত্সা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আইসোলেশন সেন্টারটিতে স্থানীয় জনগোষ্ঠী ও বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোগীদের চিকিত্সাসেবা প্রদান করা হবে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উখিয়া কলেজ সংলগ্ন টিএনটি এলাকায় ঐ আইসোলেশনের উদ্বোধন করা হয়েছে। এ সময় কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জমান ও জাতিসংঘের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন, উখিয়া উপজেলায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ও ইউএনএইচসিআর, রিলিফ ইন্টারন্যাশনাল এবং ব্র?্যাকের সার্বিক সহযোগিতায় ডেডিকেটেড ১৫০ শয্যাবিশিষ্ট এসএআরআই আইসোলেশন ও চিকিত্সা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।