ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ভোর রাত প্রায় তিনটার দিকে সীমানা প্রাচীর টপকিয়ে পুকুরে বিষ দেয়। বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।
মাছচাষি আল কামাল আজাদ জানান, পুকুরই ছিল আমার একমাত্র সম্বল। সদর থানার অপারেশন অফিসার ইশতিয়াক আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। মোবাইল কোর্টের ডিউটির জন্য সময় বের করতে পারিনি।