মনপুরায় ঝড়ের রাতে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো আম্ফান

মনপুরা (ভোলা) সংবাদদাতা

ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব চলাকালীন সময়ে রাতে প্রসব বেদনা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন এক প্রসূতি মা। বৃহস্পতিবার ভোররাত চারটায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রচেষ্টায় ঐ প্রসূতি মায়ের সুস্থ অবস্থায় ছেলেসন্তান হয়। পরে ডাক্তার ও নার্সরা খুশিতে ঐ জন্ম নেওয়া ছেলেসন্তানের নাম দেন আম্ফান। ঐ প্রসূতি মা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ছালাউদ্দিনের স্ত্রী সামিয়া (২৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ জানান, ঐ প্রসূতি মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। পরে তার ছেলেসন্তান হলে আমরা নাম দেই আম্ফান। তারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছে।