নেত্রকোনা প্রতিনিধি
বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নে গৃহকর্মী মারুফাকে ধর্ষণ ও পরে হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা পৌর সড়কে মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের সভাপতি দেব শংকর সাহা রায়, মো. ফাহিম রহমান খান পাঠান এবং শুভ সরকার। পরে তারা জেলা প্রশাসক বরাবরে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ৮ মে রাতে ঐ গৃহকর্মীকে ধর্ষণ এবং পরে হত্যা করা হয়। মারুফার মা আকলিমা বেগম বাদী হয়ে সিংধা ইউপির চেয়ারম্যানসহ আট জনের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন।