শোক সংবাদ

মো. ইব্রাহীম পাটোয়ারী

রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এস এম বাবুল বাবরের পিতা বীর মুক্তিযোদ্ধা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম পাটোয়ারী (৮৫) বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া পাটোয়ারী বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন হূদেরাগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।