কোনো বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। প্রত্যেক ওষুধের একটা প্রতিক্রিয়া আছে। চিকিত্সকের পরামর্শ ছাড়া ওষুধ খেলে কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া বিকলাঙ্গ হওয়ারও আশঙ্কা আছে। তাই আন্দাজে ওষুধ না খেয়ে প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। তাহলে ওষুধ লাগবে না।
—ডা. এ বি এম আবদুল্লাহ
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক ও
ইউজিসি অধ্যাপক
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ২১ মে ২০২০)