করোনা দুর্যোগে সহায়তার হাত

ডেস্ক রিপোর্ট

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

নবাবগঞ্জে অসহায়দের মধ্যে ছাত্রদলের ঈদ উপহার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের সভাপতি এস এম মিজানুর রহমান (রাজ) এর উদ্যোগে বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জে তার নিজ এলাকা আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামে অসহায় পরিবার ও দলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাকিবুজ্জামান রাকিব, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাগির আহমেদ লাবু, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য সভাপতি মো. মঈন খান তুষার, কৈলাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন আহমেদ, গালিমপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক রোমান খান প্রমুখ।

কাওলা এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী রাশেদুল হক সোহেল নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ বিমানবন্দর খান থানা শাখা ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং স্বাধীন বাংলা প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষে কাওলা এলাকায় করোনা ভাইরাসজনিত কারণে কর্মহীন শ্রমিক, বয়স্ক এবং নিম্ন আয়ের মানুষের মাঝে গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জিন্নাত আলী মেম্বার, আজিজুর রহমান, মোতাহার হোসেন, অহিদুজ্জামান গোলাপ, সঞ্চিতা রহমান, আহমেদুল হক শামীম প্রমুখ। এ পর্যন্ত ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আজ শুক্রবারও এই কার্যক্রম অব্যাহত থাকবে। —প্রেস বিজ্ঞপ্তি