এডিপি বরাদ্দেই সরকারের স্বাস্থ্য খাতে অবহেলার চিত্র ফুটে উঠেছে :রিজভী

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য খাতের বরাদ্দেই সরকারের অবেহলা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে সেখানে অগ্রাধিকার খাতের সাত নম্বরে রাখা হয়েছে স্বাস্থ্য খাতকে। গতবছর ছিল ১০ হাজার কোটি টাকা, এই বছর রাখা হয়েছে ১৩ হাজার কোটি টাকার একটু বেশি। এখনো স্বাস্থ্য খাতের ব্যাপারে সরকারের কোনো নজর নেই। গতকাল বৃহস্পতিবার দলীয় ত্রাণ বিতরণ কর্মসূচির এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।