বিশ্বে ৩৫ টি দেশের সমন্বয়ে গঠিত ওপেন স্কাইস ট্রিটি থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির অধীনে সংশ্লিষ্ট দেশগুলোর আকাশে অস্ত্র বিহীন বিমান দিয়ে নজরদারি চালানো যেতো। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা বলছেন, রাশিয়া চুক্তিটির লঙ্ঘন করেছে। চুক্তি থেকে বের হওয়ার শর্তাবলী অনুসরণ করেই প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ছয় মাসের মধ্যে বের হয়ে আসবেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আরো একটি বড়ো চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিল। গত বছর রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে একটি পরমাণু অস্ত্র থেকে বের হয়ে এসেছিল ওয়াশিংটন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এই আশঙ্কায় তাকে গতকাল মুক্তি দেওয়া হয়। -আলজাজিরা