করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে চাপে পড়েছে ফ্রান্স। সেই সংকট কাটাতে বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁঁকা মোনালিসার ছবি বিক্রির আহ্বান জানিয়েছেন দেশটির এক শীর্ষ ব্যবসায়ী। দেশটির প্রযুক্তি কোম্পানি ফেবারনোভেলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্টিফেন ডিস্টিংগুইন বলেছেন, সরকারের উচিত অর্থনৈতিক চাপ সামাল দিতে গৃহের সাজসজ্জার জন্য প্রয়োজনীয় মোনালিসার ছবিটি ৫০ বিলিয়ন ইউরোতে (চার লাখ ৫৭ হাজার ২৯২ কোটির বেশি টাকা) বিক্রি করে দেওয়া। তিনি বলেন, এখন আমাদের অর্থ দরকার। আর চিত্রকর্ম এক স্থান থেকে আরেক স্থানে সহজেই নিয়ে যাওয়া যায়। ডিস্টিংগুইন একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ফ্রান্সের অনেক শিল্পকর্ম আছে। তাই আমাদের এখন অর্থ দরকার তা যেভাবেই হোক সংগ্রহ করতে হবে। বিশেষ পারিবারিক সৌন্দর্য্যের জিনিস বিক্রি করে দেওয়াই ভাল। -দ্য ইন্ডিপেন্ডেন্ট ডট ইউকে।