রাজধানীতে অপহূত শিশু পাটুরিয়া ঘাট থেকে উদ্ধার

রাজধানীর মগবাজার থেকে অপহূত চার বছরের শিশু সিফাতকে (৪) পাটুরিয়া ঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় হাতিরঝিল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

পুলিশ জানায়, বুধবার সকালের দিকে বাসার সামনে খেলার সময় শিশুটিকে অপহরণ করা হয়। পরে বেলা ১১টার দিকে হাতিরঝিল থানা পুলিশ বিষয়টি জানতে পারে। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, শিশুটির অপহরণের খবর পাওয়ার পর অপহূত সিফাতকে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। ঝড়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত এক জনকে গ্রেফতারে চেষ্টা চলছে।