ডোমারে ঢাকা হতে আসা দম্পতিসহ ৩জনের করোনা শনাক্ত, ৪ বাড়ি লকডাউন 

ডোমারে ঢাকা হতে আসা স্বামী-স্ত্রীসহ ৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার নারী ও ছয় পুরুষসহ মোট ১০জনে। এ ঘটনায় চারটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তিরা উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়া এলাকার (২৯) বছরের এক যুবক ও অপর দুজন হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া ডাঙ্গাপাড়া এলাকার স্বামী (৩১) ও স্ত্রী (২৫)।

গত ১১ মে বোড়াগাড়ী ইউনিয়নের ওই যুবক ও ১৬ মে হরিণচড়া ইউনিয়নের দম্পতি ঢাকা হতে জ্বর, গলা ব্যাথা ও পাতলা পায়খানার নিয়ে বাড়িতে আসলে ১৮ মে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার রাতে তাদের করোনা রেজাল্ট পজেটিভ আসে। বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়ায় চার বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম। হরিণচড়া ইউনিয়নের আক্রান্ত দম্পতি হোম কোয়ারেইন্টেনে থাকায় ও পরিবারে অন্য সদস্য না থাকায় সেখানে কোন বাড়ি লকডাউন ঘোষণা করা হয়নি।

রাতেই উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম, হেল্থ ইন্সপেক্টর (ইনঃ) বেলাল ঊদ্দিন করোনা ভাইরাস শনাক্ত রোগীদের বাড়িতে উপস্থিত হয়ে আক্রান্তদের নীলফামারী আইসোলেশনে বিভাগে অ্যাম্বুলেন্স যোগে পাঠিয়ে দেন।

ইত্তেফাক/আরকেজি