ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৮ জন। যা একদিনের আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।  ভারতে গত একদিনে ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে  মারা গেছেন  ১৪৮ জন। 

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার মানুষ। মারা গেছেন ৩ হাজার ৫৮৩ জন। 

ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে পজিটিভ রয়েছেন ৬৬ হাজার ৩৩০ জন। সুস্থ হয়েছেন  ৪৮ হাজার ৫৩৪ জন। এনডিটিভি। 

ইত্তেফাক/এআর