রাণীনগরে শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর রাণীনগরে মাদার কেয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাদার কেয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে ও ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে ছিল, লাচ্ছা, দুধ, আতপ চাল ও চিনি। 

আরও পড়ুন: মুসল্লিদের হাত ঘুরে পেঁপেটির মূল্য দাঁড়ালো ১ লাখ ৬৯ হাজার টাকা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদার কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমএম খালেকুজ্জামান, প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী প্রমুখ।

ইত্তেফাক এসি