ডকু ফিকশন ফিল্ম ‘তব দেখা পাই’-এর পাবলিক স্ক্রিনিং হয়ে গেল গতকাল রাত ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইভেন্ট লিঙ্কে। ডকু ফিকশন ফিল্ম ‘তব দেখা পাই’ খুব সাধারণ একজন মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। দৃষ্টিহীন মানুষের চোখে নিরন্তর আশার আলো জ্বেলে যাওয়ার গল্প। ড. শাহ নূর হাসান একজন চিকিত্সক হিসেবে অবিরত সেবা দিয়ে চলেছেন, আর শিক্ষক হিসেবে জ্ঞানের আলো বিতরণ করে চলেছেন ভবিষ্যতের উদীয়মান চিকিত্সকদের মাঝে। অনুষ্ঠানটির মুখ্য উদ্দেশ্য ডকু ফিকশন ফিল্মটির স্ক্রিনিং হলেও একইসঙ্গে স্পর্শ ফাউন্ডেশনেকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া এবং এর কার্যক্রম পরিচালনায় আর্থিক অনুদান সংগ্রহে সহযোগিতা করা। চার মিনিটের ডকু ফিকশনটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ড. শাহ নূর হাসান নিজে এবং অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রে আছেন অভিনেতা মামুনুর রশীদসহ অনেকে। ডকু ফিকশনটি পরিচালনা করেছেন কামরুল আবেদীন।