ঢাকা-১৯: বেসরকারিভাবে নৌকার ডা. এনাম নির্বাচিত

ঢাকা-১৯ (সাভার) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি ডা. এনামুর রহমান। নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৪’শ ২৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু পেয়েছেন ৬৯ হাজার ৫’শ ৬৬ ভোট।

আরো পড়ুন: ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে মুস্তাফিজ

টানা দ্বিতীয় বারের মত ডা. এনামুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাভারে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

ইত্তেফাক/বিএএফ