কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে সিনথিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিনথিয়া গোপালপুর গ্রামের শামীম সিকদারের মেয়ে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, দুপুরে সিনথিয়াকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। এরপর নদীর ঘাটে তল্লাশি চালিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করে।
আনসার সদস্য করোনায় আক্রান্ত