মানিকগঞ্জের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, প্রখ্যাত সুফি সাধক ও ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ী দরবার শরিফের গদিনশিন পির শাহ মোখলেছুর রহমানের কুলখানি আজ শনিবার। এ উপলক্ষ্যে আজ শনিবার বাদ আসর মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ীতে কোরআন খানি , মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, করোনায় স্বাস্থ্যবিধি মেনেই স্বল্প পরিসরে কুলখানির আয়োজন করা হয়েছে। তিনি ৮১ বছর বয়সে গত ২০ মে বুধবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ আলয় গড়পাড়া ইমামবাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আত্মীয়পরিজন ছাড়াও লাখো ভক্তের নয়নের মনি , সুহূদ ও শুভানুধ্যায়ীদের প্রিয় ব্যক্তিত্ব শাহ মোখলেছুর রহমানের জানাজা গত বুধবার বিকেলে করোনায় স্বাস্থ্যবিধি মেনেই ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের তিন এমপি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক , নাইমুর রহমান দুর্জয় ও মমতাজ বেগম প্রয়াত পির সাহেব শাহ মোখলেছুর রহমানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম পির সাহেবের মৃত্যুতে আন্তরিক সমবেদনা ও শোক জানিয়েছেন।