শিবচরে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয়বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় প্রায় ১ হাজার ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ-উপহারসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারীর অর্থায়নে এ ঈদ-উপহারসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শামসুদ্দিন খান। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও চার ইউনিয়নের সেক্টর কমান্ডার ইলিয়াস পাশা, কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারী, কাঁঠালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব বেপারী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মুন্সী (বাদল), যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস বেপারী, কাঁঠালবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সজিব হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।