গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনায় নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে ২জন সুস্থ হয়েছেন।
আক্রান্ত ২৫ জন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ভবনে অস্থায়ী আইসোলেশনে ও আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে ৫ জনের দেহে করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা আইসোলেশনে ও বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে। এরা সকলেই ঢাকা থেকে কোটালীপাড়া এসেছেন।
ইত্তেফাক/এমআরএম