করোনা ভাইরাসের ছোবলে সারা পৃথিবী যখন আতঙ্কিত। তখন সেই ভাইরাসের করাল থাবা থেকে বাংলাদেশও বাদ যায়নি। সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনার সংক্রামণ। নীরব ঘাতক করোনা ভাইরাস যাতে বাংলাদেশে মহামারি রূপে ছড়িয়ে পড়তে না পারে এবং সর্বস্তরের জনসাধারণকে নিরাপদ রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে লকডাউন ঘোষণা করেন। কিন্তু লকডাউন ঘোষণা করায় দেশের গরীব অসহায় ও নিম্নবিত্ত পরিবারগুলো পড়েছে মহাবিপদে।
তেমনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বসবাসরত অসহায় দুস্থ ও নিম্নবিত্ত পরিবারের লোকজন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য ঘরবন্দী দিন যাপন করছে। যার ফলে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে দেখা দিয়েছে খাদ্যের সংকট। এরই পরিপ্রেক্ষিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসএসসি ব্যাচ ৯৫ এর পক্ষ থেকে দরিদ্র, কর্মহীন ও অসহায় পরিবারে মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
শনিবার (২৩মে) বিকাল ৪টার দিকে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ, ডামুড্যা পৌরসভার প্যানেল মেয়র আসাদুজ্জামান বাচ্চু মাদবর, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম খোকন ও সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আজগর।
ইত্তেফাক/এএএম