চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ২ হাজার পরিবারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
এ পর্যন্ত উপজেলার বীরমুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজনের মাঝে এসর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার চরম্বা এলাকায় বিভিন্ন পেশার লোকজনের মাঝে সামাজিক দূরত বজায় রেখে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দিন হিরু ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদুওয়ানুল হক সুজন প্রমুখ।
লোহাগাড়া (চট্টগ্রাম)-ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ-ইত্তেফাক।
ইত্তেফাক/এমএএম