চুয়াডাঙ্গায় মসজিদে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

করোনা ভাইরাস পরিস্থিতিতে চুয়াডাঙ্গায় এক হাজার ৪৬১টি মসজিদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার আয়োজনে এ অর্থ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের চুয়াডাঙ্গার উপপরিচালক এ.বি.এম. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান । 

এ সময় প্রত্যেক মসজিদের সভাপতির হাতে ৫ হাজার টাকা করে ৭৩ লাখ ৫ হাজার টাকা নগদ তুলে দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচ