বরিশালের কয়েকটি স্থানে আগাম ঈদ-উল-ফিতর পালন

বরিশাল বিভাগের কয়েকটি স্থানে লক্ষাধিক মানুষ আগাম ঈদ-উল-ফিতর পালন করছে আজ রবিবার। এরা চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুযারী।

পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে এবং মক্কা নগরীর সঙ্গে তাল মিলিয়ে এরা ঈদ উদযাপন করেন। এদের বরিশাল বিভাগে ৭৫টি মসজিদ রয়েছে। বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ী এলাকায়। সকাল ৯টায় তাজকাঠীর মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন মিঠু জানান, ঈদ জামাতসহ অন্যান্য ধর্মীয় রীতি পালন করেন তারা। তবে করোনার কারণে এবার ঈদের আনন্দ নেই মানুষের মনে।

 

ইত্তেফাক/আরকেজি