গোপালগঞ্জে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত 

গোপালগঞ্জে করোনায় নতুন করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরত ১৩ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকালে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে। এরমধ্যে ৫৭ জন সুস্থ হয়েছেন। ১ জন মারা গেছেন। আক্রান্ত ৮৫ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় কাশিয়ানীতে ১১ জন ও মুকসুদপুর উপজেলায় ২ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছে। আক্রান্তদের সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরো পড়ুন: ঈদের দিন বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল তিন ছেলে!

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরো জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ১ চিকিৎসকসহ ৪১ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৮ জন, গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসকসহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ৩০ জন ও টুঙ্গিপাড়ায় ২৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ঈদের মধ্যে ঢাকা,নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরতরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে সিভিল সার্জন জানান।  

ইত্তেফাক/এএএম