চীনে নতুন করে ১ জনের শরীরে করোনা শনাক্ত

চীনে নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। নতুন করে শনাক্ত হওয়া এই রোগী একজন বিদেশ ফেরত। খবর রয়টার্সের।

এর আগে, গত বছরের ডিসেম্বরের পর থেকে ২১ মে পর্যন্ত প্রতি দিনই চীনে করোনা রোগী শনাক্ত হয়েছে। ২২ মে প্রথমবারের মতো দেশটিতে নতুন রোগীর সংখ্যা শূন্যে নেমে আসে। এরপর থেকে দেশটির মূল ভূখণ্ডে আবারো কয়েকজনের শরীরে করোনা পাওয়া গেলেও তাদের সবাই বিদেশ ফেরত।

দেশটিতে এখন পর্যন্ত ৮২ হাজার ৯৯৩ জনের দেহে নভেল করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আর কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

ইত্তেফাক/জেডএইচডি