প্রায় ২ মাস পর সর্বাধিক আক্রান্ত দেখলো দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ৫ এপ্রিলের পর এটি দক্ষিণ কোরিয়ায় একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার এমনটি জানিয়েছে কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সেন্টার। 

জানা গেছে,  নতুন আক্রান্তদের মধ্যে ৬৯ জনই দক্ষিন কোরিয়ার একটি ই- কমার্স প্রতিষ্ঠানের কর্মী।  ওই ই-কমার্স প্রতিষ্ঠান থেকে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন।  

দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৪৪ জন। মারা গেছেন ২৬৯ জন।  

ইত্তেফাক/এআর