করোনায় ঈশ্বরদী উপজেলা জাসদ সভাপতির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮) ইন্তেকাল করেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি অবস্থায় মারা যান। তার পুত্র শাহরিয়ার মোস্তফা তন্ময় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের রহিমপুরের খলিলের মোড় এলাকার বাসিন্দা। 

আরো পড়ুন: সাদুল্লাপুরে বজ্রপাতে স্কুলছাত্রী নিহত

জাসদ নেতা রশিদুল আলম বাবু জানান, গোলাম মোস্তফা বাচ্চু গত ৫ মে কিডনি, হার্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর ১১ মে রাতে নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। পরে তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।


ইত্তেফাক/এএএম