ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে সেলিব্রেটি তারকাদের অংশগ্রহণে ১০ পর্বের বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। আজ সন্ধ্যা ৬টায় প্রচার হবে অনুষ্ঠানটি। এবারের আয়োজনে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল, ইমন, নিরব, সাইমন, অভিনেতা শাহেদ, মীর সাব্বির, ডি এ তায়েব, মুশফিক ফারহান, কণ্ঠশিল্পী আগুন, রুমানা ইসলাম, নুরজাহান আলীম, মৌটুসী, প্রতীক হাসান, অভিনেত্রী চুমকী, চিত্রনায়িকা মাহিয়া মাহী, বর্ষা, ববি, তমা মির্জা, শিরীন শীলা ও শাওন মজুমদার।