গত বছর ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত কাঠমান্ডু এসএ গেমস অ্যাথলেটিকসের চার গুণতিক ১০০ এবং চার গুণতিক ৪০০ মিটার রিলেতে বাংলাদেশ চতুর্থ হয়েছিল। এই ইভেন্টে পাকিস্তান ব্রোঞ্জ পদক জয় করে। যারা পদক পেয়েছিলেন পাকিস্তানি ক্রীড়াবিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে ডোপ টেস্ট পজিটিভ ধরা পড়ে। এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত প্রমাণিত হলে তাদের পদক বাতিল হবে এবং দুটি ইভেন্টে চতুর্থ হওয়া বাংলাদেশ তৃতীয় স্থানে উঠে যাবে, পদকও পাবে।
১ থেকে ১০ ডিসেম্বর ১৩তম এসএ গেমস হতে বাংলাদেশ ১৯টি স্বর্ণ, ৩৩ রৌপ্য এবং ৯০টি ব্রোঞ্জ পদক জয় করে।