পেছাবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ

 স্পোর্টস রিপোর্টার

এ বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বিশ্ব এখনো করোনা ভাইরাসের আক্রমণে জেরবার। এই অবস্থায় অনেকেই মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া উচিত। কিন্তু আইসিসি বলছে, তাদের এই আয়োজন পেছানোর ইচ্ছে নেই।

গতকাল রাতে এ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা ছিল আইসিসির। আইসিসি বোর্ড সভাকে কেন্দ্র করেই গণমাধ্যমে আসছে বিভিন্ন খবর। অনেক ইস্যুর সঙ্গে সেদিন আলোচনা হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও।

আইসিসির এক মুখপাত্র রয়টার্সকে জানান, নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর ব্যাপারে আইসিসি কোনো সিদ্ধান্ত নেয়নি এবং পরিকল্পনা অনুযায়ী এ বছর অস্ট্রেলিয়ায় আসরটি আয়োজনের প্রস্তুতি চলছে। আগামীকাল (বৃহস্পতিবার) আইসিসির বোর্ড সভার আলোচ্য সূচিতে বিষয়টি আছে এবং যথাসময়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’