নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নাসিরনগরে বুধবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম হোসাইন মিয়া (৩)। সে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর মধ্যপাড়ার বায়েজিদ মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, হোসাইন মিয়া খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী বৃষ্টির পানিতে ভরা গর্তে পড়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর গর্তের পানি থেকে তার লাশ উদ্ধার করে।