কমলগঞ্জে তিন দোকানকে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে বুধবার তিনটি দোকান থেকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমীনের নেতৃত্বে পুলিশ সদস্যদের সহযোগিতায় কমলগঞ্জের শমশেরনগর বাজারে অভিযান পরিচালনা করে ঐ জরিমানা আদায় করা হয়।