ইত্তেফাক রিপোর্ট
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর সহধর্মিণী ও সানবীমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নীলুফার মঞ্জুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও শিক্ষাবিদ। এ দেশের শিক্ষাক্ষেত্রে তিনি অমূল্য অবদান রেখে গেছেন। জেপি নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এছাড়া ঢাকায় ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুতেও গভীর শোক জানান এবং ঐ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।