কোভিড-১৯ আক্রান্তদের চিকিত্সা সহায়তায় ক্র্যাবের ‘কুইক রেসপন্স টিম’ গঠন

ইত্তেফাক রিপোর্ট

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও তার পরিবারের সদস্যদের মধ্যে যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বা যাদের উপসর্গ দেখা দিয়েছে তাদের চিকিত্সা সহায়তার জন্য ক্র্যাব ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে। গতকাল বৃহস্পতিবার ক্র্যাব কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ সদস্যদের এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর কমিটি ১৫ সদস্যবিশিষ্ট একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করে। ক্র্যাব সূত্র জানিয়েছে, ‘কুইক রেসপন্স টিম’ এর সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ক্র্যাব উপদেষ্টা পরিষদের সদস্য এস এম আবুল হোসেন (০১৭৫৮-০০৮০০৮) ও আমিনুর রহমান তাজকে (০১৭৮৬-৬৩৪৪০০, ০১৭১৪-৪৫৫০০৪)। এছাড়া সার্বিক তদারকি করবেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

ক্র্যাবের যুগ্ম-সম্পাদক সাখাওয়াত কাওসারকে (০১৭১৬-০৬৬০৩৬) আহ্বায়ক ও কল্যাণ সম্পাদক ইসমাঈল হোসেন ইমুকে (০১৭৪৩-৬০৬৫৩৮) সদস্য সচিব করে গঠিত ১৫ সদস্যের এ কমিটির অন্য সদস্যরা হলেন, আবু হেনা রাসেল-০১৭০১-৮৮৫৬৬২, শহিদুল ইসলাম রাজী-০১৯১৩-১৫৩৯৩৯, শাহীন আলম-০১৭৩১-৭৩০৪৪৩, রুদ্র মিজান-০১৭১১-৮৭৬২৮৮, আবাদুজ্জামান শিমুল-০১৭১৭-২২৭৬৯০, হালিম মোহাম্মদ-০১৭১৩-০৬৭৯৬১, মনিরুজ্জামান উজ্জ্বল-০১৯১১-৩৫৭০২৯, আলাউদ্দিন আরিফ-০১৭১১-১৪০২৯০, দুলাল হোসেন-০১৬১১-২২০৭৭০, জাহাঙ্গীর হোসেন বাবু-০১৭১১-১৮২৪৯৩, শাফি উদ্দিন আহমদ-০১৬৭৭-৭৭৪৪৪০, ইমরান রহমান-০১৭৭২-০৭৭১৩৬, সোহেল রানা-০১৭১৭-৭৭৭৫৫৪। ক্র্যাব সূত্র আরো জানিয়েছে, এ সংগঠনের যদি কোনো সদস্য বা তার পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হন বা করোনা উপসর্গ দেখা দিলে দ্রুত এই টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে কমিটি।—প্রেস বিজ্ঞপ্তি