লকডাউন শিথিল করা সময়ের দাবি --------------- জি এম কাদের

সাধারণ ছুটি না বাড়িয়ে লকডাউন শিথিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকারের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, আমরা শুরু থেকেই লকডাউন শিথিল করতে সরকারের প্রতি অনুরোধ করে আসছিলাম। আমরা সব সময়ই বলেছি, জীবনের সঙ্গে জীবিকার কথাও ভাবতে হবে। হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও সরকারের এ প্রজ্ঞাপন সময়ের দাবি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান জি এম কাদের।