৭ পর্বের ঈদ ধারাবাহিক

‘সুন্দর আলীর অপেরা’

বিনোদন রিপোর্ট

 

ঈদের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সুন্দর আলীর অপেরা’। দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটকটি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত তিশা, কচি খন্দকার, কেয়া আক্তার পায়েল, নিকুল মণ্ডল। সুন্দর আলী শ্যামনগর গ্রামের বিখ্যাত একজন পালাকার। তার অভিনয়ের সুনাম অত্র এলাকায় পূর্ণিমার আলোর মতো ছড়িয়ে পড়ছে। মামা রমিজ সরকার ভাগিনার প্রতিভায় মুগ্ধ। নতুন পালার রির্হাসেল নিয়ে ব্যস্ততা চলছে সুন্দর আলীর নাটকের দলে। এমন সময় পালার নাইকা ডালিয়া এসে জানায় সে আর অভিনয় করবে না। সুন্দর আলী বিপাকে পড়ে যায়। ঠিক এই সময়ে সুন্দর আলীর জীবনে সেফালী আসে নাটকের নায়িকা হয়ে। সেফালী তার অভিনয় দিয়ে সুন্দর আলীর মন জয় করে নেয়। এদিকে প্রাণপ্রিয় ভাগিনার বিয়ের বয়স হয়েছে ভেবে বিয়ের জন্য প্রেসার দেয় মামা। তখন ঘটে আরেক বিপত্তি। সুন্দর আলী জানিয়ে দেয় মামা রমিজ উদ্দিন বিয়ে না করলে সেও বিয়ে করবে না। রমিজ উদ্দিনও একরোখা নিজে সিদ্ধান্তে আটল থাকে। চলতে থাকে মামা ভাগিনার বিয়ে নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা। অন্যদিকে সেফালীকে নিয়ে নতুন পালার গল্প সাজায় সুন্দর আলী। তখন ঘটে আরেক বিপত্তি। সেফালীর বিয়ে ঠিক হয়ে যায়!