সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজার থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৩০ কেজি (২১ বস্তা) চাল জব্দ করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ চাল জব্দ করে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ চালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার জিম্মায় রেখে দেন।
সরাইল থানার এসআই কামরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে চালগুলো উপকারভোগীদের কাছ থেকে তারা ক্রয় করেছে। এ জন্য কাউকে আটক না করে শুধু চালগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বলেন, ‘জব্দকৃত চাল কর্মহীনদের মধ্যে বিতরণ করা হবে।’